শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

  বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • 199 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:  নোয়াখালীর বেগমগঞ্জে চুরি, ডাকাতি, চিনতাই, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা মূলক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ এই র‌্যালি ও সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) শামছুজ্জামান। প্রধান বক্তা ছিলেন  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদক ও হাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন। সাবেক চেয়ারম্যান তরিক উল্যাহ জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য খোরশেদ আলম, হাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সহেল, সাবেক ছাত্র বিষয়ক সম্পদক জহির উদ্দিন, হাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, হাজিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: ইব্রাহিম, ইউপি সদস্য মজিব, জাকের, আবুল কালাম কালন, বেলালসহ অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো: বাদশা। পরে মাদক বিরোধী র‌্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....