শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

 নোয়াখালীতে এলডিপি নেতার পিতার দোকানে অগ্নিসংযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
  • 12 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিটের এলডিপির প্রচার সম্পাদক মোঃ ফয়েজ উল্যার পিতা. এ. এস. এম ছায়াদাত উল্যার উপর হামলা ও দোকানে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ক্যাডারদের বিরুদ্ধে।
জানা গেছে, ২০২১ সালের ৫ জুলাই প্রথম বার আওয়ামীলীগ ক্যাডাররা এলডিপি নেতা  ফয়েজ উল্যাকে  হুমকী দেওয়া হয়। এর পর একই সালের ১৪ই নভেম্বর  বাড়ির পাশের দোকান থেকে বাড়ি ফেরার পথে ৭-৮ জন ক্যাডার তাকে ঘিরে ধরে মারধর করে। তখন হামলায় তার ডান কব্জি, ডান পায়ের মোড়ালীতে আঘাতপ্রাপ্ত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ীর আল হাবীব হাসপাতালে ভর্তি  করে।  এদিকে ২০২৪ সালের ৫ই আগষ্ট গণআন্দোলনে আওয়ামীলীগ সরকার পতন হলেও তাদের ক্যাডার বাহিনী এখনো সক্রিয়। এরি ধারাবাহিকতায়  নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডাররা  গতকাল ১২ ডিসেম্বর ফয়েজ উল্যাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের হুমকি দেয় এবং তার বাবার দোকানে আগুন লাগিয়ে দেয়। আগুনে দোকানটি পুড়ে যায়। এ ঘটনায় ফয়েজ উল্যার পরিবার থানায় মামলা করতে গেলেও থানা মামলা নেয়নি বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। তবে এ বিষয়ে থানা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....