প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৭:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
বেগমগঞ্জে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, নেশাখোর স্বামী পালাতক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে নেশার টাকা না পেয়ে স্ত্রী রোজিনা আক্তার(২২)কে নির্মম ভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাকিবের বিরুদ্ধে। উপজেলার শরিফপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড লম্বা চেরাং বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নেশাখোর হত্যাকারীর স্বামী সাকিব পালাতক। নিহতের ছোট্ট মেয়ের দেওয়া বক্তব্যও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, রোজিনার স্বামী সাকিব মাদকাসক্ত। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রোজিনাকে মারধর করতো। রোজিনার বাবা নেই। মা কোন মতে অন্যের সহযোগিতায় চলে। তাই স্বামীর শত নির্যাতনের পরও সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্বামীর সংসার করে যাচ্ছে রেজিনা। এরিমধ্যে নেশাগ্রস্ত হয় পড়ে স্বামী সাকিব। গত শুক্রবার সাকিব নেশার টাকর জন্য স্ত্রী রোজিনার কাছে ১ হাজার টাকা চান। রোজিনা টাকা না দেওয়ায় তাঁর ওপর নির্মম নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। তাকে মারধর করে একপর্যায়ে তল পেটে লাথি মারে স্বামী সাকিব। এতে রোজিনা খাট থেকে পড়ে গুরুতর আহত হয়। এরপরও তার উপর চলে নানা ভাবে নির্যাতন। পরবর্তী রোজিনা অসুস্থ হয়ে পড়লে তাকে স্বামী সাকিবসহ পরিবারের অন্যান্য সদস্যরা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা রোজিনাকে মৃত ঘোষনা করলে রোজিনার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় ঘাতক সাকিব। নিহত রোজিনার ১ বছরের একটি ছেলে শিশু, ৪ বছরের একটি মেয়ে শিশু এবং ৫ বছরের আরেকটি ছেলে শিশু রয়েছে। মা খুন হয়েছে বাবার হতে, মা কবরে আর মায়ের হত্যায় অভিযুক্ত বাবা পালাতক। এতে তিন শিশুর জীবণ হয়ে উঠছে বিপন্ন। তারা এখন নানি ও খালার কাছে আশ্রিত। তাদের ভবিষ্যৎ অন্ধকার।
ঘটনাটির সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো, মায়ের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে নিহতের ছোট্ট মেয়ে জানায়, “আমার মায়ের কাছে আব্বু এক হাজার টাকা চেয়েছে। মা টাকা দেয়নি বলে আব্বু লাথি মেরে মাকে খাট থেকে ফেলে দেয়।”
এদিকে, ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, সাকিবের পরিবার এমনিতেই খারাপ। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। রোজিনা খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষিদের বিচার দাবি করেছে এলাকাবাসী।
এদিকে মঙ্গলবার সন্ধায় ভিকটিম রোজিনা আক্তারের সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জানগর জান মোহাম্মদ মুন্সিবাড়িতে গিয়ে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। স্বজনের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকাবার পরিবেশে।
রোজিনার স্বজনরা জানায়, রোজিনার রেখে যাওয়া তিনটি শিশুর এখন কি হবে। তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহবান জানিয়েছে তারা এবং খুনিদের উপযুক্ত বিচার দাবি করেছে।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিাসার ইনচার্জ(ওসি) শামসুজ্জামান জানান, রোজিনার মৃত্যুর ঘটনায় আপাতত থানায় ইউডি মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন আসলে সে অনুযায়ী পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.