প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
নোয়াখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ভবভদ্রী তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কামাখ্যা চন্দ্র দাস, সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব নাসরুল্লাহ আল মাহমুদ, উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,জনাব মীর জুমলা মিঠু, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক, হাজীপুর ইউনিয়ন বিএনপি নেতা হাজী বাহার উল্লাহ,ইউনিয়ন যুবদলের নেতা সুমন, মোশাররফ হোসেন, রাজনসহ অনেকে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.