শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

দৈনিক জাতীয় নিশানের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২
  • 1470 পাঠক

প্রতিনিধি: বৃহত্তর নোয়াখালীর প্রথম আঞ্চলিক দৈনিক ”দৈনিক জাতীয় নিশান“ পত্রিকার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সন্ধায় চৌমুহনী হক শপিং মলের ৬ষ্ঠ তলায় হ্যাং আউট রেস্টুরেন্টে আলোচনা সভা, কেক কাটা ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
জাতীয় নিশানের সম্পাদক ও ডেইলি অবজারভার এর বেগমগঞ্জ প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, বেগমগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ আলমগীর জাহেদী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আহম্মদ উল্যা সবুজ, উপজেলা নির্বাচন অফিসার তানভীর রাহাত, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক নোয়াখালীর সময় সম্পাদক নাসির উদ্দিন বাদল, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জুসহ অনেকে।
বক্তগণ বলেন, দীর্ঘ ৪৩ বছর ধরে নোয়াখালীর আঞ্চলিক পত্রিকা প্রথমে সাপ্তাহিক পরবর্তীতে দৈনিক হিসাবে জাতীয় নিশান পত্রিকা নোয়াখালী তথা জাতীয় পর্যায়ে গণমানুষের কল্যাণে বলিষ্ট ভ‚মিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সাংবাদিক মান-মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে কাজ করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। বক্তারা আগামীতে যে কোন প্রয়োজনে জাতীয় নিশানের পাশ থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....