শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

আবদুল কাদের মির্জা’র সমর্থিত কর্মীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর!

  • আপডেট সময় : রবিবার, ডিসেম্বর ১১, ২০২২
  • 2156 পাঠক

বিশেষ প্রতিনিধি : নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।

গত ১০ ডিসেম্বর ২০২২ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সমর্থিত তার একনিষ্ঠ কর্মী মাকসুদুর রহমানের বাড়িতে এ হামলা চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, মাকসুুর রহমান আবদুল কাদের মির্জার একনিষ্ঠ কর্মী হওয়ায় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির ও শ্রমিক নেতা আলাউদ্দিন হত্যা মামলার আসামী করা হয় তাকে। তার জের ধরে মাকসুদুর রহমানের বাড়িতে হামলা চালায় নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সমর্থিত সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপ।

এদিকে সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক নেতা আলাউদ্দিন হত্যা মামলার আসামী হয়ে মাকসুদুর রহমান বর্তমানে বিদেশে অবস্থান করছে। প্রাণনাশের আশংকা থাকায় দেশে আসতে পারছেন না তিনি। এদিকে স্থানীয় এলাকাবাসী এবং মাকসুদুর রহমানের পরিবার আতংকে বিরাজ করতেছে প্রতি মুহূর্তেই তাই এই সন্ত্রাসী হামলার সঠিক বিচার চেয়েছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নিকট এবং নোয়াখালী জেলা পুলিশ সুপারের কাছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....