শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

বেগমগঞ্জে তিনটি গরু নিয়ে গেলো চোর, নি:স্ব ব্যবসায়ী

  • আপডেট সময় : বুধবার, জুন ২৮, ২০২৩
  • 901 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম নরোত্তমপুর গ্রামের গরু ব্যবসায়ী জসিম উদ্দিনের তিনটি গরু রাতের আধারে চোরে নিয়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে নরোত্তমপুর খাল পাড় থেকে এই গরুগুলো চুরি হয়। এতে নি:স্ব হয়ে পড়েছে ব্যবসায়ী জসিম। এ ঘটনায় অজ্ঞাত চোরদের আসামী করে জসিম বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ এখনো কোন চোরকে সনাক্ত বা চুরিকৃত গরুগুলো উদ্ধার করতে পারেনি।
জসিম উদ্দিন জানান, তিনি কোরবানের ঈদের সময় ব্যবসার উদ্দেশ্যে ৮টি গরু এনে ঘটনাস্থলে বেধে রাখেন। গভীর রাতে এলাকার জাহাঙ্গীর আলমের শোর চিৎকারে তিনি এসে দেখেন তিনটি গরু নেই। চোরের দল তিনটি গরু পিকআপে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গরু তিনটি চুরি হওয়ায় পথে বসেছেন ব্যবসায়ী জসিম উদ্দিন। গরুগুলো ফেরত পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....