শিরোনাম :
জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: -প্রতিমন্ত্রী ইশরাক নোয়াখালীতে ফের কিশোর গ্যাং এর হামলা, ভাঙচুর মহিলা সহ আহত ১০ , নিখোঁজ ১  নোয়াখালীতে পৃথক ঘটনায় কিশোর গ্যাং এর হামলায় ২ খুন, আতঙ্ক নোয়াখালীতে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহতের ঘটনায় এখনো মামলা হয়নি খানা-খন্দে দুর্ভোগ, নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুয়েল বেগমগঞ্জে প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্টা, হুমকি, আতঙ্কে প্রবাসী পরিবার সোনাইমুড়ীতে ২ বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার,  সৎ ছেলেসহ গ্রেপ্তার ৩ 

সুবর্ণচরে বিনামূল্যে গাছের চারা বিতরণ

  • আপডেট সময় : বুধবার, আগস্ট ২, ২০২৩
  • 3931 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বন বিভাগের আওতায় টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অর্থায়নে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার অন্তর্গত দক্ষিণ চর জব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০০ টি, শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ে ১৬৭ টি এবং চর মহিউদ্দিন আশ্রয়ণ প্রকল্পে ৩০০০ টি মোট ৪১৬৭ টি ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধক চারা বিনামূল্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। এসময় উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম,
দক্ষিণ চর জব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা শিক্ষার্থীদের গাছের চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে গাছ পরিচর্যা করার ব্যাপারে বিশেষ আহ্বান জানান।
উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন জানান , বৈশ্বিক উষ্ণায়নসহ জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি গাছ লাগাতে উৎসাহ জোগাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। পড়ালেখার পাশাপাশি শিশুরা যাতে গাছের পরিচর্যা ও বৃক্ষরোপণ করতে আগ্রহী হয় এজন্য তাদের প্রত্যেককে ২টি করে মোট ১১৬৭ টি চারা বিনামূল্যে প্রদান করা হয়।
তিনি আরো জানান জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন দৃশ্যমান। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ অনেক হুমকির মধ্যে রয়েছে, ইতোমধ্যে বাংলাদেশের মানুষ তা উপলব্ধি করতে পারছে। তীব্র তাপদাহ, অনা বৃষ্টি, ঋতু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙ্গন, আকস্মিক বন্যা, উত্তরবঙ্গে খরা বৃদ্ধি, দক্ষিণবঙ্গের পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়া এর মধ্যে অন্যতম। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালে প্রতি ৫ জনের একজন বাস্তুচ্যুত হবে জলবায়ু পরিবর্তনের কারণে। কাজেই জলবায়ু পরিবর্তন রোধে শিক্ষার্থীসহ সকলকে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....