নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর
আপডেট সময় :
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
31 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নজম উদ্দিন হাজী বাড়িতে ছোট ভাই চৌমুহনী পৌর সুপার মার্কেটের বৌশাখী স্টুডিও’র মালিক ফখরুল ইসলাম পলাশ (৪১) এর উপর পৃথক স্থানে হামলা চালিয়ে মারধর করার অভিযোগ উঠেছে আপন বড় ভাই সাহাব উদ্দিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় পলাশ তার ভাই সাহাব উদ্দিন, ভাতিজা রাবিক হোসেন, ও ভাবী পালির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
অভিযোগে জানা গেছে, পলাশের সাথে ভাই সাহাব উদ্দিনের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১২/০৬/২০২৬ ইং তারিখ দুপুর সাহাব উদ্দিনের নেতৃত্বে পলাশের উপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে আহত করা হয়। তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পর বিষয়টি মিমাংশা করার উদ্যোগ নেয়া হলেও সাহাব উদ্দিনের একগুয়েমির কারণে তা সম্ভব হয়নি। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে একাধিক বার পলাশের বাড়ি ঘরে হামলা ভাংচুর করা হয়। তার বাড়ির সিসিটিভি ক্যামরাসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করা হয়। রট দিয়ে পিটিয়ে ভেঙ্গে দেয়া হয় পলাশের হাত। এরি মধ্যে পলাশকে গত ০৯/০৯/২০২৬ এই তারিখে রেজিস্ট্রি অফিসে ডেকে নিয়ে আবারো মারধর করা হয়। বাড়িতে মহিলা ও শিশুদের উপর হামলা করে। এ সব ঘটনাকে কেন্দ্র করে করে ভাই সাহাব উদ্দিন বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
ফখরুল ইসলাম পলাশ জানান, আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার ভাই ও ভাজিতা কিরোশ গ্যাং দিয়ে আমার বাড়িতে একাধিক বার হামলা করেছে। আমি ন্যায় বিচার চাই।
তবে এ সব বিষয়ে অভিযুক্ত সাহাব উদ্দিন ও তার পরিবারের সদস্যরা কোন কথা বলতে রাজি হয়নি।
বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, বিষয়টি খতিয়ে দেখে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।