প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ১০:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
বেগমগঞ্জের নবাগত ইউএনও এবং ওসির সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: কায়েসুর রহমান ও অফিসার ইনচার্জ এম এ বারীর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন দক্ষিণ কাদিরপুর সমাজ কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদ এর নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা। উপজেলা নির্বfহী অফিসারের কার্যালয়ে ও থানার অফিসার ইনচার্জের অফিসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সদস্য আকিব, শরীফ ও রুবেল সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান ও থানার অফিসার ইনচার্জ এম এ বারী এলাকায় সন্ত্রাস দমন, মাদক নির্মূলসহ শান্তি শৃংখলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.