প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ১০:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
নোয়াখালীতে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১ নং আমানউল্লাহপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সিরাজ মিয়াকে(৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকালে মরহুমের নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে তাঁকে দাপন করা হয়। এ সময় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদাত হোসেন, পুলিশ বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সিরাজ মিয়া বার্ধক্য জনিত কারণে সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন নানা রোগে ভূগছিলেন।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.