জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজ্বী আবুল কাশেনের উদ্যোগে চৌমুহনীতে চলছে মাসব্যাপী মানবিক ইফতার। চৌমুহনীর হকার্স মার্কেট জামে মসজিদে ১৯৮২ সাল থেকে দীর্ঘ ৪৪ বছর ধরে প্রতিদিন শত শত রোজাদারের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। রমজান এলেই ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ চোখে পড়ে। প্রতিদিন দিনমজুর, পথচারী, শ্রমজীবী, অসহায় ও নানা শ্রেণী-পেশার রোজাদাররা এখানে এসে একসাথে ইফতার করেন।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.