জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক পালিত হয়েছে। এ উপলক্ষে চৌমুহনীর শ্রম কেন্দ্রে নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, ট্যাংকলরী, পিকআপ ভ্যান শ্রমিক ইউনিয়ন র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী আবুল বাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান। এ সময় বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন সেলিম, নোয়াখালী জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ অনেকে বক্তব্য রাখেন।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.