প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সুবর্ণচরে ঘটে গেলো হৃদয় তোলপাড় করা ঘটনা। চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে এক মানষিক প্রতিবন্ধী নারী জন্ম দিয়েছে একটি ফুটফুটে ছেলে শিশু বাচ্চা। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। কে এই বাচ্চার বাবা তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
স্থানীয়রা জানায়, বিগত কয়েক মাস থেকেই এই মানষিক প্রতিবন্ধী নারী সুনর্বচর উপজেলা পরিষদ ও চরজব্বর থানা এলাকায় অবস্থান করছিলো। স্থানীয়দের ধারনা- অজ্ঞাত কোন ব্যক্তি সুুযোগ বুঝে এই মানষিক প্রতিবন্ধী নারীর সাথে শারীরিক সম্পার্ক স্থাপন করে। এতে এই মানষিক প্রতিবন্ধী নারী অন্ত:স্বত্তা হয়ে পড়েন। বিগত কয়েক দিন ওই নারী থানা মোডের যাত্রী ছাউনিতে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে যাত্রী ছাউনিতেই ওই নারী একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেন।
এলাকাবাসী ওই ছেলে বাচ্চার পিতাকে সনাক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। কে নিবে এখন এই বাচ্চা শিশুটির দায়িত্ব।
এ নবজাতককে আজীবন বয়ে বেড়াতে হবে পিতার পরিচয়হীনতা। আহার সমাজের মানুষ। কোন সমাজে বাস করছি আমরা। যেখানে মানষিক প্রতিবন্ধী নারী মা হয়, আর বাবা হয়না কেউ।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.