প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৮:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
নোয়াখালী জেলা প্রশাসকের সাথে রেমিট্যান্স ফাইটার্স অব বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত নেতৃবৃন্দের মতবিনিময়

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রেমিট্যান্স ফাইটার্স অব বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি শেখ কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে প্রবাসীদের জন্মনিবন্ধন, এনআইডি, পাসপোর্ট সংশোধন সহজ করণ, প্রবাসে নিহতদের লাশ সরকারী খরচে দ্রুত দেশে আনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ডিসি শফিকুল ইসলাম তাদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং প্রবাসীদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.