প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৬, ১:২০ অপরাহ্ণ
রোটারী ক্লাব অফ বেগমগঞ্জের অভিষেক অনুষ্ঠিত

জাতীয় নিশান প্রতিবেদক:
আন্তর্জাতিক সেবা সংগঠনরোটারী ক্লাব অফ বেগমগঞ্জের ৫ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনীর মোর্শেদ আলম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্ট্রি কো-অর্ডিনেটর ডঃ ইশতিয়াক জামান। এ সময় সিনিয়র কো-অর্ডিনেটর লুবনা আফরোজ, কো-অর্ডিনেটর এডমিন ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, রিপসা টিম মেম্বার ইঞ্জিনিয়ার নিজামুল হক, ক্লাব এডভাইজার আবদুল করিম খোন্দকার, রোটারী ক্লাব অব বেগমগঞ্জের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রফেসর হাবিববু রহমান হাবিব, রোটারিয়ান ডা: আবু তাহের, আবুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। নতুন কমিটির প্রেসিডেন্ট আবদুল হান্নান, সেক্রেটারি গিয়াস উদ্দিন জীবন, এবং ট্রেজারার আবু সাকের সবার সাথে পরিচিত হন এবং আগামীতে মানবসেবায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। উল্লেখ্য, রোটারি ক্লাব পানি, স্যানিটেশন এবং স্বাস্থবিধি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, মৌলিক শিক্ষা ও স্বাক্ষরতা, মাতৃ ও শিশু স্বাস্থ্য ,রোগ প্রতিরোধ ও চিকিৎসা, শান্তি প্রতিষ্ঠা সংঘাত প্রতিরোরে কাজ করে। তাছাড়া বিশ্বব্যাপী পলিও টিকা রোটারির সবচেয়ে বড় সাফল্য অর্জন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.