
জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে চুরি, ডাকাতি, চিনতাই, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা মূলক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ এই র্যালি ও সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) শামছুজ্জামান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদক ও হাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন। সাবেক চেয়ারম্যান তরিক উল্যাহ জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য খোরশেদ আলম, হাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সহেল, সাবেক ছাত্র বিষয়ক সম্পদক জহির উদ্দিন, হাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, হাজিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: ইব্রাহিম, ইউপি সদস্য মজিব, জাকের, আবুল কালাম কালন, বেলালসহ অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো: বাদশা। পরে মাদক বিরোধী র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.