প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
নোয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার নাপিতের পোল থেকে কিসমত করিমপুর মসজিদ পর্যন্ত ইউনি ব্লক দ্বারা সড়ক উন্নয়ন এবং গনিপুর টক্কারপোল থেকে ধোপাবাড়ি পর্যন্ত রাস্তার কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকত উল্লাহ বুলু এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে কিছমত করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধি সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপির আহবায়ক মোস্তাফা কামালের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান, চৌমুহনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, চৌমুহনী পৌরসভা নির্বাহি প্রকৌশলী কাজি মোহাম্মদ ফজলুল হক, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন সহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.