প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৪:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
নোয়াালীতে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, মাকে পিটিয়ে হত্যার চেষ্টা

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের ইতালি প্রবাসী সুলতান নাছির উদ্দিন ভূঁইয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঘরের পাশে গাছ জোরপূর্বক কাটতে বাঁধা দেওয়ায় পাশ্ববর্তি বদু ভূঁইয়া বাড়ির রাকিব ভূঁইয়া ওরফে কশাই রাবিক এ ঘটনা ঘটায়। এ সময় প্রবাসি নাছিরের মা খাদিজা বেগমকে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়।
জানা গেছে, প্রবাসি নাছিরের মা খাদিজা বেগম বাড়িতে একা থাকেন। পূর্ব বিরোধের জেরে শুক্রবার দুপুরে রাকিব প্রবাসি নাছিরের ঘরের পাশের গাছ জোর পূর্বক কেটে নিয়ে যাওয়ার সময় তাঁর মা খাদিজা বেগম বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাবিক খাদিজা বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। জীবন বাঁচাতে খাদিজা বেগম প্রতিবেশির ঘরে আশ্রয় নিলে রাকিব ঘরে ঢুকে খাদিজা বেগমের চুলের মুঠি ধরে লাঞ্চিত করে। লাঠি ও ইট দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। আশপাশের লোকজন এগিয়ে এসে রাবিক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় খাদিজা বেগমকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় প্রবাসি নাছিরের মা খাদিজা বেগম বেমগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর রাকিবের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় আছে প্রবাসি নাছিরের পরিবারের সদস্যরা।
তারা প্রশাসনেরে কাছে ন্যায় বিচার চেয়েছে।
এছাড়া রাকিবের বিরুদ্ধে পূর্বে মাদক-সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তারের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসজ্জামান জানান, এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.