জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্য মাহমুদুল হাসানের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ২০ অক্টোবর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২০ অক্টোবর রাতে মাহমুদুল হাসানের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে । এর পরপরই আওয়ামী লীগের ক্যাডাররা তাদের বাড়ির বাইরে জড়ো হয়ে মাহামুদুল হাসান ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্যসহ তাদের রাজনৈতিক স্বার্থের বিরোধীদের উদ্দেশ্য করে হুমকি দিতে থাকে। তারা জোরপূর্বক বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। এ সময় বাঁধা দেওয়ায় তারা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মাহমুদুল হাসানের পিতা মোঃ মহিন উদ্দিনকে নির্মমভাবে মারধর করে আহত করে। এ সময় তারা মাহমুদুল হাসানকে তাদের সামনে হাজির করতে বলে, না হয় ভয়াবহ পরিণতির হুমকি দেয়। মাহমুদুল হাসানের পরিবারের সদস্যদের শোরচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মাহমুদুল হাসানের পিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলডিপি-র সদস্য মাহমুদুল হাসানের পরিবার থানা পুলিশের সহযোগিতা চাইলেও কোন সহযোগিতা পায়নি। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.