জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন। সানিমা গ্রুপের চেয়ারম্যান এস এম সাহাব উদ্দিন এতে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদ, যুব বিভাগের প্রধান জাকির হোসেন, ব্যবসয়ী আবদুল্যাহ আল বাকীসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় ট্রাইবেকারে ৪-৫ গোলে রসুলপুর একাদশকে পরাজিত করে রাজগঞ্জ একাদশ। খেলা দেখতে প্রচুর ফুটবল প্রেমি মাঠের চারপাশে ভীড় জমায়। যুব সমাজকে অপরাধ, অপসাংস্কৃতি ও মাদকের করাল গ্রাস থেকে দুরে রাখতে এমন উদ্যোগের প্রশংসা করেছেন প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি। আগামীতেও এমন কাজ অব্যাহত থাকবে বলে যুব বিভাগের পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.