মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া, জাতীয় নিশান প্রতিবেদক:
এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নোয়াখালী জেলায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে ন্যাশনাল মডেল কলেজ। কলেজটির এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এ বছর কলেজটির সামগ্রিক পাশের হার ছিল ৭০.২৬ শতাংশ। অন্যদিকে, বিজ্ঞান বিভাগে পাশের হার ছিল ৮০.৫১ শতাংশ। বিজ্ঞান বিভাগে এ সাফল্য কলেজটির শিক্ষার্থীদের ভালো ফলাফলের চিত্র তুলে ধরেছে।
শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। নোয়াখালী জেলায় দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে কলেজটি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
এ সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন কলেজটির শুভাকাঙ্ক্ষীরা।
কলেজের অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন জানান এ পর্যন্ত নোয়াখালীতে ন্যাশনাল মডেল কলেজ ১১২টি (A+) এপ্লাস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১৬৮ জন শিক্ষার্থীরা চান্স পাওয়া সহ কলেজের পাশের হারের ধারাবাহিকতা সন্তোষজনক এবং এ বছরে সারাদেশে ফলাফল বিপর্যয়ের মধ্যেও কলেজ তার স্বকীয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদেরকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান বজায় রেখে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.