জাতীয় নিশান প্রতিবেদক:
প্রাণ ফিরে পেয়েছে দৈনিক জাতীয় নিশান। প্রেস কাউন্সিলের আদেশে সোমবার বিকালে জেলা প্রশাসক মো: সফিকুল ইসলাম পত্রিকাটির ডিক্লারেশন পূন:র্বহালের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পায়।
পত্রিকা কর্তৃপক্ষ জানায়, বৃহৃত্তর নোয়াখালী প্রথম দৈনিক পত্রিকা জাতীয় নিশান। পত্রিকাটি নোয়াখালীর একমাত্র মিডিয়া তালিকাভূক্ত পত্রিকা। গত বছর ডিএফপি ডিজিসহ একটি প্রতিনিধি দল দৈনিক জাতীয় নিশান পত্রিকার অফিস পর পর দুই বার অডিটে আসেন। পত্রিকা কর্তৃপক্ষ উপস্থিত সকল কাগজপত্র উত্থাপন করলেও অডিট টিম পত্রিকাটির বিরুদ্ধে আপত্তি জানায় এবং দৈনিক জাতীয় নিশান পত্রিকার ডিক্লারেশন বাতিলের জন্য জেলা প্রশাসককে চিঠি পাঠায়। কিন্তু জেলা প্রশাসকের অফিস থেকে পত্রিকা কর্তৃপক্ষকে কোন প্রকার নোটিশ না নিয়ে সরাসরি পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দেন। জেলা প্রশাসকের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নিশান কর্তৃপক্ষ বাংলাদেশ প্রেস কাউন্সিলে আপিল করে। সেই আপিলের শুনানি শেষে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আবদুল হাকিম জেলা প্রশাসকের আদেশকে রোহিত করে দৈনিক জাতীয় নিশানের ডিক্লারেশন পূন:র্বহালের আদেশ দেন। এভাবে বিগত কয়েক মাস দৈনিক জাতীয় নিশান নানা ছড়াই উৎরাই পেরিয়ে পূন:র্বহালের মাধ্যমে আবারও ফিরে এলো। জাতীয় নিশান বরাবরই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে। সত্যের জয় সব সময় হয়, জাতীয় নিশানের প্রকাশনা পূন:র্বহালের মাধ্যমে তা আবার প্রকাণিত হলো।
এক প্রতিক্রিয়ায় দৈনিক জাতীয় নিশানের সম্পাদক ইয়াকুব নবী ইমন জানান, বিগত কয়েকটি মাস আমরা নানা প্রতিকূলতা পেরিয়ে এসেছি। অবশেষ সফল হয়েছি। জাতীয় নিশানের প্রকাশনা পূন:র্বহালের মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা জানান দিয়েছি। আমরা পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে কখনো কোন অস্বচ্ছতা বা অনিয়মের আশ্রয় নেই নি। নোয়াখালী জেলা প্রশাসককে ধন্যবাদ জাতীয় নিশানের প্রশাকনা ফিরিয়ে দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। আশা করি সকলের সহযোগিতায় ভবিষ্যতে জাতীয় নিশানের প্রকাশনা আরো সম্বৃদ্ধ হবে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.