জাতীয় নিশান প্রতিবেদক:
নিজের কর্মী সমর্থকদের নিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ^র ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে মিছিল সহকারে অংশ গ্রহন করেছেন ইটালী বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি ত্যাগী নেতা আবদুল মান্নান হিরা। গতকাল জেলা শহর মাইজদী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি কর্মী সমর্থকদের নিয়ে যোগদান করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, অনেক থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি তৃণমূলের একজন কর্মী। দীর্ঘদিন প্রবাসে ছিলাম। এখন এলাকায় আছি, সাধারণ মানুষকে সময় দিচ্ছি। তাদের সাথে সুখ-দু:খ ভাগ করে নিতে চাই। বিগত দিনে এলাকার মানুষের জন্য কাজ করেছি, এখনো করছি, ভবিষ্যতেও তাদের জন্য কাজ করে যাবো। দলের কাছে নাটেশ^র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে ভোট করবো। আমি কর্মী সমর্থকদের নিয়ে ভোট করতে প্রস্তুত। জনগণ আমাকে জয়যুক্ত করলে ইউনিয়নকে একটি মডেল, আধুনিক ও জনবান্ধন ই্উনিয়ন হিসেবে রূপান্তরিত করতে আমার প্রচেস্টা অব্যাহত থাকবে। আমি দলীয় নেতা কর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ ভোটারদের সহযোগিতা ও দোয়া চাই।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.