প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
বেগমগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় নিশান প্রতিবেদক:
করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ, এই শ্লোগানে নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান। এসময় উপজেলা সমবায় অফিসার নূর মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মাুসমা আক্তার, সহকারী পরিদর্শক সামছু উদ্দিন চৌধুরী, সুজন চন্দ্র মজুমদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.