প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিরতণ
![]()
জাতীয় নিশান প্রতিবেদক:
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিএনপি নেতা আবদুল মান্নান হিরার উদ্যোগে নোয়াষালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাউন্সিল বাজার যুব সমাজ মোরশেদ আলম হাই স্কুল মাঠে এই ফুটবল খেলার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আবদুল কাদের বাবলু, রুহুল আমিন, সালাহ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামীতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিএনপি নেতা ও নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান হিরা।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.