শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, অক্টোবর ১৫, ২০২৩
  • 775 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদকঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বন্দুক সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত জাহিদ হাসান সৌরভ (১৯) উপজেলার একলাসপুর ইউনিয়নের রইছ উদ্দিনের ছেলে। শনিবার (১৪ অক্টোব) বেলা সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে,গতকাল শুক্রবার রাতে তাকে উপজেলার পৌর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়,গ্রেফতার সৌরভ মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। র‌্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের হেফাজত হতে ১ টি বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....