নোয়াখালীর ৬টি আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ৬২টি 

  • আপডেট সময় : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
  • 171 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা  দেওয়ার শেষ দিনে সোমবার (২৯  ডিসেম্বর)  নোয়াখালীর ৬টি আসনে ৬২ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: শফিকুল ইসলামের কাছে তারা  মনোনয়নপত্র জমা দেন । নোয়াখালী-১(চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এ. এম. মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ ছাইফ উল্যাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান সহ ৮ জন, নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনাপি মনোনীত প্রার্থী জয়নুল আবদীন ফারুক, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা সইয়েদ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান, এনসিপির মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার সহ ১০ জন, নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বরকত উল্যাহ বুলু, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা  বোরহান উদ্দিনসহ ৭ জন,  নোয়াখালী-৪(সদর-সুবর্নচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহ জাহান, জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার ইসহাক সিকদার সহ ৮ জন, নোয়াখালী-৫(কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ  বেলায়েত হোসেন. জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খাজা তানভীর আহমেদসহ ১৫ জন, নোয়াখালী-৬(হাতিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান, জামায়াত মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হক, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম, এনসিপির আবদুল হান্নান মাসুদ, স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন রাাজিবসহ ১৪ জন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....