শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩
  • 932 পাঠক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের কে নিয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু জাফর টিপু, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য আনিছুর রহমান, সেনবাগ উপজেলা আওয়ামী লীগর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক জানান, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীসহ সাধারণ মানুষ তার পক্ষে ব্যাপক সাড়া দিয়েছে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। এছাড়া নিজের জনপ্রিয়তা শুন্য ও নেতাকর্মীরা পাশে না থাকায় হতাশ হয়ে বর্তমান এমপি মোরশেদ আলম এলাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....