শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কিরন

  • আপডেট সময় : সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
  • 774 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নৌকার মাঝি মামুনুর রশীদ কিরনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
ইসির শুনানিতে অংশ নেন মামুনুর রশীদ কিরনের আইনজীবিগন। প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে মামুনুর রশীদ কিরন জানান, আপিলে মনোনয়নপত্র বৈধ বলে প্রার্থিতা ফিরে পেয়েছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে। জনগণ আমার পাশে রয়েছে।
এর আগে গত ৩ ডিসেম্বর দুপুরে মনোনয়ন যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঋণ খেলাপির দায়ে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-৩ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরনসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। অন্যরা হলেন- জাসদের জয়নাল আবদীন, স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ও মনিরুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ঋণখেলাপি হওয়ায় মামুনুর রশীদ কিরনের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বৈধ প্রার্থী হন, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ, ডা. এবিএম জাফর উল্যাহ, আক্তার হোসেন ফয়সাল, জাতীয় পার্টির ফজলে এলাহী সোহাগ, সাম্যবাদী দলের মহিউদ্দিন, জাকের পার্টির মো. বাহার উদ্দিন, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. সুমন আল হোসাইন ভূঁইয়া।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....