শিরোনাম :
 আগামী বর্ষার আগেই রাস্তা  সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সুবর্ণচরে নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন সুবর্ণচর  চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জব্দকৃত মালামাল স্পট নিলামে বিক্রি  সোনাইমুড়ীতে আইসিটি শিক্ষক ইংরেজি পরীক্ষার প্রধান পরীক্ষক! নোয়াখালীতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১ চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বিএনপিকে ভোটাররা বর্জন করেছে, বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায়না: কাদের

  • আপডেট সময় : রবিবার, জানুয়ারি ৭, ২০২৪
  • 610 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি এবং তাদের মনস্করা তারা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে ভোটাররা তাদেরকে বর্জন করেছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিজ উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি একাডেমীতে ভোট দিয়ে এক প্রেস বিফ্রিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন,  ভোটারদের ভোট বর্জন করতে তারা অনুরোধ করেছে।  কিন্তু আজ নির্বাচনের যে স্বতঃফূর্ত পরিবেশ।  যারা ভোট বর্জন করতে আহ্বান করেছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে।
তিনি বলেন, ভোটের পরিবেশ একেবারে শান্তিপূর্ণ। ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃফূর্ত সমর্থন প্রমাণ করে যারা ভোট বর্জন করে নাশকতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত হলো।
কাদের বলেন,গণতন্ত্রের স্থান হচ্ছে নির্বাচন।  সেখানে প্রতিযোগিতা হচ্ছে নির্বাচনের স্বার্থকতা। যারা বলছে নির্বাচন অংশ গ্রহণ মূলক হচ্ছেনা তাদের ধারণা ভুল প্রমাণিত হলো। বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায়না।  এটা আবারও বাংলাদেশে প্রমাণিত।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....