শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ আহত, গ্রেপ্তার-১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪
  • 773 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদকঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।  এ সময় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মো. ইসমাইল হোসেন মিশন গ্রেপ্তার করে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, কনস্টেবল কামরুল এবং কনস্টেবল হাসান।  বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে।  গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন ওরফে মিশন (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত রফিক সওদাগরের ছেলে। পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সদস্য মিশনকে গ্রেপ্তার করতে বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা এবং ডাকাত মিশন তার হাতে থাকা ধারালো দা দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। এতে ৩ পুলিশ আহত হয়। ওই সময় পাল্টা পুলিশ এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। অভিযানে আসামি মিশন গুলির স্প্রিন্টার পায়ে লেগে আহত হয়। পরে পুলিশ এবং গ্রেপ্তার আসামিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে ডাকাতি, চাঁদাবাজি সহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ঘটনায় পুলিশের কাজে বাধা-প্রদান এবং কর্তব্যকালীন সময়ে পুলিশকে আঘাত করার কারণে একটি নিয়মিত মামলা নেওয়া হয়েছে। ডাকাত মিশনকে গ্রেপ্তারের সংবাদ শুনে এলাকার সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....