শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে হবে ; মাওলানা বোরহান উদ্দিন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, মে ১, ২০২৫
  • 529 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে হবে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
৫ই আগস্ট এর মাধ্যমে নতুন করে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তখনই সার্থক হবে যখন দেশের মানুষ শ্রমিকদের সম্মান করে তাদেরকে তাদের ন্যায্য সম্মান দিতে পারবে।
তিনি বলেন একমাত্র ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন হলেই শ্রমিকের উন্নতি হবে।

বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ফলমন্ডী রেললাইন সংলগ্ন উপজেলা ও চৌমুহনী শহর শাখার ১মে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ও চৌমুহনী শহর শাখার এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

এই সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা শাখার সভাপতি এডভোকেট জহিরুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামির জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাছিমুল গনি মহল,জামাতের উপজেলা আমির মাওলানা আবু জাহেদ, জামাতের শহর শাখার আমীর জসিম উদ্দিন,ফেডারেশনের শহর শাখার সহ সাধারণ সম্পাদক সামছু উদ্দিন রাজু সহ অনেকেই উপস্থিত ছিলেন।

পরে চৌমুহনী রেললাইন সংলগ্ন থেকে বর্নাট্য র‍্যালি বের হয়ে চৌমুহনী প্রদান সড়ক প্রদক্ষিন করে কাচারি বাড়ি মসজিদে এসে শেষ হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....