
জাতীয় নিশান প্রতিবেদক।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ তরুণ – তরুণীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার দুপুরে থেকে বিকাল পর্যন্ত চৌমুহনী বাজারে জেলা গোয়েন্দা শাখা ও চৌমুহনি পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে রাজ হোটেল, ঢাকা হোটেল এবং সেভেন স্টার হোটেলে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পুলিশের সহতায় চৌমুহনী বাজারের এই তিনটি হোটেলে অভিযান চালায় পুলিশ। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ৭ জন নারী ও ৭ জন পুরুষসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী বেগমগঞ্জ এলাকার শাহাদাত হোসেন সাকিব (২৪), রিয়াজ হোসেন (২৪),রহমত উল্যাহ রিয়াদ (৩৬), সদর উপজেলার মো: রিপন(২৩), সোনাইমুড়ী উপজেলার আকরাম (৩৪), নুসরাত জাহান (১৯) –
শারমিন আক্তার (২৫),সেনবাগ উপজেলার আকরাম হোসেন (২৯), কবিরহাট উপজেলার ইয়াছিন (৩০), ঢাকা জেলার তাসমিন আক্তার (২১), নরসিংদী জেলার শাহনাজ বেগম (৩৬), খাগড়াছড়ি জেলার, হাফেজা বেগম (২৩), লক্ষীপুর জেলার বিউটি আক্তার (২৫), ফেনী জেলারময়না (২৫)।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের এই অভিযান। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ দিকে নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন থেকে এসব হোটেল গুলোতে দিনে -রাতে অসামাজিক কার্যকলাপ চলে আসছে।এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে উল্টো তাদের বিরুদ্ধে হুমকি-ধমকি দিয়ে থাকে হোটেল কর্তৃপক্ষ। প্রশাসনের এমন অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আমরা আমরা প্রশাসনের কাছে আবেদন করব ভবিষ্যতে এই ধরনের অভিযান যেন অব্যাহত থাকে।