শিরোনাম :
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নোয়াখালী আসছেন আজ পত্রিকার সম্পাদককে হত্যার চেষ্টা, জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন। পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ সন্ত্রাস মাদক কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরোট্রলারেন্স-এসপি এন এম নাসিরুদ্দিন। বিশ্বকাপ উম্মাদনায় নোয়াখালীতে তৈরী হলো বাজেন্টিনা সেতু নোয়াখালীর সেই মাদক সম্রাজ্ঞির অজানা কাহিনী, হতবাক এলাকাবাসী বয়ারচরে পরিবেশ দূষণ ও অন্যের জমি জবর দখল করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড নোয়াখালীতে টিভি  সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের দাপুটে জয়

তরুণ লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে লাইজু-ইমরান

  • আপডেট সময় : মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩
  • 2276 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সংগঠনের সভাপতি মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের জন্য লাইজু আক্তার সভাপতি এবং ইমরান হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন করা হলো।

বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি লাইজু আক্তার তরুণ কলাম লেখক ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখকদের ঐক্যবদ্ধ করে আমরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এই সংগঠনের সদস্যদের লেখালেখির মধ্যদিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হোসাইন বলেন,সর্বোপরি যে আস্থা ও বিশ্বাস নিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় কমিটি আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন সেটি অক্ষুণ্ন রেখে সংগঠনের সব কর্মসূচি বাস্তবায়ন করব।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....