শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছেন-স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, অক্টোবর ৯, ২০২৩
  • 931 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন বলেই দেশ আজ উন্নয়নের চরম শিখরে, তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা, তিনি শুধু বাংলাদেশের নেতা নয়, বিশ্ব নেতা। এ দেশের মানুষ সন্ত্রাস জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ অন্ধকার দেখতে চায়না, আলোকিত বাংলাদেশ দেখতে চায়।

রবিবার বিকেল ৫টায় সোনাইমুড়ী হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল ৩টার দিকে নোয়াখালীর চাটখিল থানার ব্যারাক ও কনফারেন্স কক্ষ উদ্ভোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুর এ আলম মিনা, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব ও অতিরিক্ত পুলিশ- সুপার মোঃ ইব্রাহিম।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নূরুল হক চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার, উপজেলা আওয়ামী লীগ সদস্য সামছুল হক।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....