শিরোনাম :
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নোয়াখালী আসছেন আজ পত্রিকার সম্পাদককে হত্যার চেষ্টা, জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন। পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ সন্ত্রাস মাদক কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরোট্রলারেন্স-এসপি এন এম নাসিরুদ্দিন। বিশ্বকাপ উম্মাদনায় নোয়াখালীতে তৈরী হলো বাজেন্টিনা সেতু নোয়াখালীর সেই মাদক সম্রাজ্ঞির অজানা কাহিনী, হতবাক এলাকাবাসী বয়ারচরে পরিবেশ দূষণ ও অন্যের জমি জবর দখল করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড নোয়াখালীতে টিভি  সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের দাপুটে জয়

সেনবাগে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ‘অবরোধ নয়, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির বাংলাদেশ চায় মানুষ’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩
  • 651 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: অবরোধ নয়, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির বাংলাদেশ চায় মানুষ’ এই স্লোগানকে সামনে রেখে দেশ ব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ভূঁইয়া মানিকের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ তরিক উল্যাহ ষ্টেডিয়াম থেকে মিছিল শুরু হয়ে ছমিরমুন্সির হাটে অবস্থান করে। আয়োজিত শান্তি সমাবেশে আতাউর রহমান মানিক ভূইয়া বলেন, দেশের মানুষ বিএনপির ডাকা অবরোধ মানছে না। অবরোধ নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির বাংলাদেশ চায় মানুষ। মানুষ অবরোধ চায় না, সমৃদ্ধি চায়, চায় স্মার্ট বাংলাদেশ। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহনে আরো বক্তব্য রাখেন, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু, আওয়ামীলীগ নেতা রতন, ছাত্রলীগ নেতা তানবীর সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....