শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

নাইমুল ইসলাম নামের এক সেকুলার যুবকের সন্ধান মিলেছে

  • আপডেট সময় : শুক্রবার, সেপ্টেম্বর ৯, ২০২২
  • 761 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে নাইমুল ইসলাম নামে সেকুলার যুবকের যুবকের সন্দান পেয়েছে এলাকাবাসী। গত শুক্রবার (০২ সেপ্টেম্বর)  দুপুরে ছাতার পাইয়া গ্রামের যুবকের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।

সরেজমিনে পরিদর্শন সূত্রে জানা যায়, ছাতারপাইয়া গ্রামের মো: খোরশেদ আলমের ছেলে নাইমুল ইসলাম দীর্ঘদিন থেকে নামাজ ও মুসলমান নিয়ে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে। এ নিয়ে তার পরিবার এবং এলাকাবাসী বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে তাকে। এলাকাবাসীর দাবি নাইমুল ইসলাম নামাজ নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য ও কটুক্তি করে যাচ্ছে। একাধিকবার তাকে সতর্ক করা হলেও তাকে কোনভাবে থামানো যাচ্ছে না শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ার জন্য তার পরিবার বললে সে তখন নামাজকে নিয়ে কটুক্তি করে কথা বলে। বিষয়টি জুমার নামাজে স্থানীয় মুসল্লিরা জানার পর তাকে আটক করার উদ্যোগ নেয় এবং তার বাড়িতে যায়। তখন নাইমুল ইসলাম জনরোষে পালিয়ে যায়। মুসল্লিরা এর আগে ২০২১ সালে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে মন্তব্য করে জনরোষে পড়েন নাইমুল ইসলাম।

এলাকাবাসীর দাবি, সেকুলার যুবক নাইমুল ইসলাম নামাজ ও মুসলমানদের নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে যাচ্ছে। তাকে বারবার সতর্ক করা হয়েছে। অতিসত্বর তাকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।
এ বিষয়ে মুঠোফোনে নাইমুল ইসলাম বলেন, আমি বিভিন্ন ভ্রান্ত ধারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তাদের এ ধরণের ধারণা আমি মেনে নিতে পারিনি। যার কারণে আমার উপর হামলা চালানো হয়েছে। বর্তমানে আমি এলাকায় যেতে পারছি না। আমাকে যেকোনো সময় তারা হত্যা করবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....