শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

বেগমগঞ্জ সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • আপডেট সময় : সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
  • 1128 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে কর্মস্থলে এক বছরের বেশি সময়ের দায়িত্ব পালন করছেন এমন উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশ অনুযায়ী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্বিতীয় পর্যায়ে ৮ বিভাগের ১১০ জন ইউএনওর বদলির প্রস্তাব পাঠিয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি।
তারই প্রেক্ষিতে বেগমগঞ্জ উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিনুল হাসান। তিনি এর আগে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কর্মরত ছিলেন। সোনাইমুড়ী উপজেলায় নতুন নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ ফাতেমা । তিনি এর আগে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। চাটখিল উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা। তিনি এর আগে কক্সবাজার জেলার রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....