শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

আ’লীগ নেতাকে ‘ডামি প্রার্থী’ লেখায় ফেনীর সময় সম্পাদকের বিরুদ্ধে আদালতে মানহানী মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩
  • 2622 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক, ফেনী : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে সংসদ সদস্য প্রার্থী ফেনী জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আনোয়ারুল করিম ফারুককে ‘ডামি প্রার্থী’লেখায় তিনি আদালতে মানহানীর মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমানের আদালতে বৃহস্পতিবার ১০ কোটি টাকার মানহানী হয়েছে বলে দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগটি দাখিল করেন। অভিযোগে পত্রিকাটির প্রধান প্রতিবেদক আরিফ আজমকেও বিবাদী করা হয়। এ খবর জানাজা‌নি হ‌লে জেলায় কর্মরত গণমাধ‌্যমকর্মী ও সচেতন মহ‌লে তীব্র ক্ষোভ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

এরপর আদালত প্রাঙ্গণে দৈনিক ফেনীর সময় পত্রিকার বিরুদ্ধে মানহানীকর বক্তব্য ছাপানোয় পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট কামরুল হাসান। সভায় এমপিপ্রার্থী আনোয়ারুল করিম ফারুক ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এম. শাহজাহান সাজু, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন বাহার, দিলীপ কুমার সাহা, আহসান কবির বেঙ্গল, রসিক শেখর ভৌমিক, গাজী তারেক আজিজ প্রমুখ।

বক্তারা দাবী করেন, আনোয়ারুল করিম ফারুক ‘ডামি প্রার্থী’ নন। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে বাছাইয়ে প্রার্থীতা বাতিল হলেও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পান। এনিয়ে বুধবার দৈনিক ফেনীর সময় পত্রিকায় ডামি প্রার্থী হিসেবে সংবাদ প্রকাশ করায় আনোয়ারুল করিম ফারুকের সম্মানহানী হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালত কোন আদেশ দেয়নি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....