শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

পৃথক নির্বাচনী সহিংসতায় গণমাধ্যমকর্মীসহ আহত ২০

  • আপডেট সময় : রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩
  • 805 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালীতে পৃথক নির্বাচনী সহিংসতায় গণমাধ্যম কর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। জেলার সদর, বেগমগঞ্জ, চাটখিল ও সেনবাগে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রর্থীদের মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে।
শুক্রবার রাতে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দানা মিয়ার বাজারে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী একরামুল করিম চৌধুরীর সমর্থকদের হামলায় ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মী ইমরান হোসেনসহ অন্তত ৬ জন আহত হয়। এ সময় গণমাধ্যমকর্মী ইমরানের ক্যামরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকরীরা।
আগে সন্ধায় বেগমগঞ্জ উপজেলার গাবুয়ায় নৌকা প্রতিকের প্রার্থী মামুনুর রশিদ কিরণ ও ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে ভাংচুর করা হয় এটিএন বাংলার গাড়ি। এ সময় এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
একই সময় চাটখিলে নৌকা প্রতিকের প্রার্থী এইচ এম ইব্রাহিমের সমর্থকরা ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের গাড়ি বহরে হামলা চালায়। এ সময় অন্তত ৪ জন নেতাকর্মী আহত হয়। একই সময় সেনবাগ উপজেলার নবীপুরে নৌকা প্রতিকের প্রার্থী মোরশেদ আলমের সমর্থকরা কাচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের মিছিলে হামলার চেস্টা করে। এ সময় কয়েকটি ককটেল বিষ্ফোরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সব বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার দেওয়ান মাহবুবুর রহমান জানান, যে কোন সহিংসতার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নেয়ার চেস্টা করছি। বিশৃঙ্খলাকারীদের ছাড় দেয়া হবেনা।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....