শিরোনাম :
চৌমুহনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মৎসজীবি দলের মিছিল ও লিফলেট বিতরণ নোয়াখালীতে ডা: মোস্তফা -হাজেরা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান    বেগমগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মত বিনিময় আজ বিকালে হাতিয়ার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিবেন তারেক রহমান লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর কলেজছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, একজন আটক বেগমগঞ্জে মসজিদের খতিবকে রাজকীয় সম্মাননা বেগম খালেদা জিয়া আমাদের কাছে একটি আদর্শ।-বরকত উল্যাহ বুলু ২৩ বছর পর নোয়াখালীতে আসছেন তারেক রহমান নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা

ওমান প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট আহত-৮

  • আপডেট সময় : শুক্রবার, জুলাই ২৬, ২০২৪
  • 1392 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামের বানিয়া বাড়িতে পূর্ব বিরোধের জেরে ওমান প্রবাসী আফসার উদ্দিনের বসত ঘরে হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় প্রবাসী পরিবারের আহত ৮জন। বর্তমানে প্রবাসীর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছে।
জানা গেছে, ওমান প্রবাসী আফসার উদ্দিনের সাথে একই বাড়ির খোরশেদ আলমের পূর্ব বিরোধ ছিলো। এর জের ধরে খোরশেদ আলমের নেতৃত্বে সম্প্রতি প্রবাসী আফসারের বসত ঘরে দফায় দফায় হামলা, ভাংচুর, লুটপাট চালানো হয়। সন্ত্রাসীদের হামলায় প্রবাসীর স্ত্রী, ভাই, ভাবি, ভাতিজাসহ অন্তত ৮ জন আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় প্রাবসী আফসারের বড় ভাই জাকের হোসেন বাদি হয়ে খোরশেদসহ ১২ জনের নাম উল্লেখ করে নোয়াখালী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে সন্ত্রাসীদের হুমকিতে আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে প্রাবাসী আফসারের পরিবারের সদস্যরা। তারা প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছে।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত খোরশেদ আলমকে পাওয়ায় যায়নি। তার স্বজনরাও কথা বলতে রাজি হয়নি।
নোয়াখালীর সদর মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....