শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন বৃত্তির পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
  • 682 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৪ পুরস্কার ও প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে এম. এইচ গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইসতিয়াক আহমেদ।
প্রধান বক্তা ছিলেন ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার গোলাম মুর্তজা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম, আল হাদিস এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান পিএইচডি গবেষক, ধামরাই শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ গোলাম মাওলা।
মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফাহিম হাসান খান, ফাউন্ডেশনের সহ সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান সহ সংগঠনের স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী, সমাজের সন্মানিত ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....