শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

বেগমগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা আহত ৫

  • আপডেট সময় : সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
  • 712 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের হেমন্দ্র কবিরাজের বাড়িতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু অর্জুন দেবনাথের পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছে ওই সংখ্যালঘুর পরিবারের সদস্যরা।
জানা গেছে, হেমন্দ্র কবিরাজের বাড়ির হেমেন্দ্র দেবনাথের পুত্র অর্জুন দেবনাথের সাথে একই এলাকার রুস্তম হাজী বাড়ির মমিন উল্যাহর পুত্র আমির হোসেন বাবুলের সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। বিরোধীয় সম্পত্তিতে প্রতিপক্ষ আমির হোসেন বাবুল সিমেন্টের খুটি দিয়ে তার কাটার বেড়া দেয়। এতে বাধা দেওয়ায় গত ২৫ ডিসেম্বর সকালে আমির হোসেন বাবুলের নেতৃত্বে ছাদু মিয়ার বাড়ির মৃত আবদুল খালেকের পুত্র মো: রিপন ও মো: শিপনসহ একদল সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে অন্তত ৫ জনকে আহত করে। এরমধ্যে গুরুতর আহত অর্জুন দেবনাথের স্ত্রী অন্ত:সত্তা শিউলি রানী ভূমিক, বোন বকুল রানী ও মা চামেলী রানী নাথকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অর্জুন দেবনাথ বাদী হয়ে আমির হোসেন বাবুলের নেতৃত্বে ছাদু মিয়ার বাড়ির মৃত আবদুল খালেকের পুত্র মো: রিপন ও মো: শিপনকে আসামী করে বেগমগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করেছেন। এদিকে ঘটনার পর থেকে সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে এই সংখ্যালঘু পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে।
এ বিষয়ে কথা বলতে অভিযোগ আমির হোসেন বাবুলসহ অন্যদের পাওয়া যায়নি। তাদের মোবাইলও বন্ধ পাওয়া যায়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....