শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জমজমাট ভোটের মাঠ ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে বেগমগঞ্জের প্রশাসন চৌমুহনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মৎসজীবি দলের মিছিল ও লিফলেট বিতরণ নোয়াখালীতে ডা: মোস্তফা -হাজেরা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান    বেগমগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মত বিনিময় আজ বিকালে হাতিয়ার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিবেন তারেক রহমান লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর কলেজছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, একজন আটক বেগমগঞ্জে মসজিদের খতিবকে রাজকীয় সম্মাননা বেগম খালেদা জিয়া আমাদের কাছে একটি আদর্শ।-বরকত উল্যাহ বুলু

চট্টগ্রামে বদর দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, মার্চ ১৯, ২০২৫
  • 490 পাঠক

জাতীয় নিশান ডেস্ক: ১৭ ই রমজান ঐতিহাসিক মহান বদর দিবস এবং অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তির সাধনায়, রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, চট্রগ্রাম জেলা শাখা উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে  সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ মার্চ সংগঠনের চট্টগ্রাম কার্যালয়ে এই সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়।  বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত এর সভাপত্বিতে উক্ত সালাতু সালাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা, ইমামে আহলে সুন্নাত সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ্। সৈয়দ আল্লামা ইমাম হায়াত বলেন, আইয়ামে জাহেলিয়াতের বাতিল জালিম অপশক্তির ধংসাত্মক গ্রাস থেকে কেয়ামত পর্যন্ত ঈমান-দ্বীন-খেলাফত-মুসলিম মিল্লাত ও সমগ্র মানবতার রক্ষায় প্রাণাধিক প্রিয়নবীর সাথে মহান মকবুল সাহাবায়ে কেরামের অসীম ত্যাগ ও আত্মউৎসর্গ এবং ইসলামের প্রতিরক্ষায় বাতিলের মোকাবিলায় প্রথম বিজয় ও সব মুমিনের ঈমান জড়িত চির অবিস্মরনীয় মহান জিহাদে বদর দিবস। বদর ওহোদে আল্লাহতায়ালার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর বিরুদ্ধে যারা ইসলামের উৎখাতের লক্ষ্যে যুদ্ধে লিপ্ত হয়েছিলো, সিফফিন কারাবালায় তারাই মুসলিম বেশে হকের দুশমন খুনি বাগী মোনাফেক মোয়াবিয়া ও কাফের মাগদুব এজিদ চক্রের নেতৃত্বে খলিফাতুর রাসুল মাওলায়ে আলা মাওলা আলী-ইমামে আকবার ইমাম হাসান- ইমামে আকবার ইমাম হুসাইন এবং মকবুল সাহাবায়ে কেরাম ও মুমিনদের বিরূদ্ধে তথা ইসলাম ও মুসলিম মিল্লাত এবং খেলাফত ও ইনসানিয়াতের বিরূদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....