শিরোনাম :
নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নে নোয়াখালীতে মোটরযান চালনা প্রশিক্ষণ শুরু

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট সময় : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২০
  • 4214 পাঠক

প্রতিকি ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবকর নিহত হয়েছে। তার লাশ বিএসএফের সদস্যরা নিয়ে গেছে বলে জানা গেছে। নিহত যুবক হলো শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিক উদ্দিনের ছেলে বাদশাহ (২০)।

শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক ও সংশ্লিষ্ট ইউপি সদস্য তোফাজ্জল হোসেন জানান, দরিদ্র পরিবারের ছেলে বাদশাহ গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে তেলকুপি সীমান্তের ১৮০/৩ এস নং পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ভারতের শ্মশানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়। লাশ রাতে সেখানে পড়ে ছিল। রবিবার সকাল ৯টার বিএসএফের সদস্যরা লাশ নিয়ে গেছে বলে জানা যায়।

এব্যাপারে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, তেলকুপি সীমান্ত এলাকার ভারতের মধ্যে দুই রাউন্ড গুলি হয়েছে এবং একজন নিহত হয়েছে বলে শুনেছি। কিন্তু নিহত ব্যক্তির পরিচয় জানতে পারিনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....