শিরোনাম :
বেগমগঞ্জে ‘নাগরিকতা’ কর্মসূচির নাগরিক দলের সদস্যদের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতির উদ্যোগে ইফতার  সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন চান ফৌজিয়া সাফদার সোহেলী  বেগমগঞ্জে সরকারী হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, ভাংচুর নিয়মিত অফিস না করেই বেতন তুলছেন ডাক্তার, রয়েছে নেশা করার অভিযোগ নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের ইফতার ও নতুন সদস্যদের বরণ কুতুবুুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন জাতীয় পতাকা উত্তোলন না করা হয়নি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সর্বত্র ক্ষোভ

বেগমগঞ্জে ফসলি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

  • আপডেট সময় : সোমবার, মে ১, ২০২৩
  • 790 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফসলি জমি রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বিকালে উপজেলার রসুলপুরে এই অভিযান চালান বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনর (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।
সুত্র জানায়, দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদের হোসনা ব্রিক ফিল্ডের জন্য অবৈধভাবে মাটি কাটা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিকে বিকালে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে হোসনা ব্রিক ফিল্ডের ম্যানেজার রবিন ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনর(ভুমি) আসিফ আল জিনাত জানান, ফসলি জমি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....