শিরোনাম :
বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নে নোয়াখালীতে মোটরযান চালনা প্রশিক্ষণ শুরু কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ চূড়ান্ত ডাক এলে বের হয়ে পড়বেন- ​ডা: শফিকুর রহমান এমপি জাল-জালিয়াতি মাধ্যমে নিয়োগ: নোয়াখালীতে ফ্যাসিষ্ট এর দোষর গ্রাম পুলিশ আবদুর রহিম এখনো বহাল তবিয়তে সৌদি আরবে গুলিতে নিহত কামরুল হোসেনের পরিবারকে দেখতে গেলেন আরএফবি’র ‍প্রেসিডেন্ট  বেগমগঞ্জে বিদ্যালয়ের অফিস কক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখাস্ত নোয়াখালীতে রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত চরম নির্মমতার স্বাক্ষী নোয়াখালীর সৌদি প্রবাসীর পরিবার, একে একে দুই ভাইয়ের মৃত্যুতে বাকরুদ্ধ অসহায় বাসু মিয়ার মুখে হাসি ফোটালো মানবতার হাসি ফাউন্ডেশন

বয়ারচরে পরিবেশ দূষণ ও অন্যের জমি জবর দখল করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 284 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর হাতিয়ার হরনী-চানন্দী ইউনিয়নের বয়ার চর এলাকার মোল্লা গ্রামে অন্যের জমি জবর দখল করে অবৈধ ভাবে পরিবেশ দূষণ করে ব্রিকসফিল্ড নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে পাটোয়ারী ম্যানুঃ ব্রিকসফিল্ডের মালিক অভিযুক্ত আলী আকবর রক্সি (৫৫) বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। যার সিআর নং- ১৫৭/২০২৬। এদিকে আদালতে মামলা করায় ভূক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগছে। ভূক্তভোগী জমির মালিক সিএনজি চালক মোঃ ইসমাইল জানান, আমি ও আমার স্ত্রী বন্দোবস্ত সূত্রে উক্ত মৌজায় এক একর সম্পত্তির মালিক ও দখলদার হই। উক্ত ভূমির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে পাটোয়ারী ব্রিকসএর মালিক আল ীআকবর রক্সির। এক পর্যায়ে বাদী জমি বিক্রি না করায় তারা তাকে নানান হুমকি ও বিভিন্ন রকম চাপ সৃষ্টি কওে এবং জায়গা দখল ও গাছপালা কেটে ফেলে। পরবর্তীতে ভূক্তভোগী ইসমাইলকে জোর পূর্বক ভয় দেখিয়ে বাধ্য কওে জমি কিনে নেওয়া শর্তে সামান্য কিছ ুটাকা দিয়ে কয়েকটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরবর্তীতে মূল টাকাগুলো না দিয়ে ব্রিকসফিল্ডের ইট দিয়ে টাকা পরিশোধের নামে তাল বাহানা কওে এবং চুক্তিভঙ্গ কওে ভূক্তভোগীকে হুমকি ধমকি দিয়ে তার জমি ও পাওনা টাকা আত্মসাতের মাধ্যমে প্রতারণা করে। বর্তমানে বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি জেলা প্রশাসক ও হাতিয় াউপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য উক্ত পাটোয়ারী ব্রিকসফিল্ডের মালিক আলী আকবর রক্সির সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, এজন্য তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, পরিবেশ আইন অমান্য কওে অবৈধ ভাবে গড়ে তোলা ব্রিকসফিল্ডের মালিক স্থানীয় জল ও বনদস্যুদের সাথে আতাত করে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের গাছপালা ও কৃষি ফসলীয় জমির মাটি কেটে ব্রিকসফিল্ডে ব্যবহার করছে। সে সাবেক সেনা সদস্য হওয়ায় স্থানীয় লোকজন ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। এই বিষয়য়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, পরিবেশ দূষণ কওে অবৈধ ভাবে নির্মাণ কর াব্রিকসফিল্ডের বিরুদ্ধে তদন্ত কওে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ দূষণকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....