শিরোনাম :
পেঁয়াজ নিয়ে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার নোয়াখালীতে জব্দকৃত কাচিম দিঘীতে অবমুক্ত বেগমগঞ্জে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও হুমকির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন জোর পূর্বক মার্কেট দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড মিছিলের প্রস্তুতিকালে ব্যানার-স্ট্যাম্পসহ ছাত্রলীগের কর্মী গ্রেফতার নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু নোয়াখালীর পশ্চিমাঞ্চলের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সালাম বাহিনীর প্রধান সালাম গ্রেফতারে এলাকায় স্বস্তি দুই বিয়ে করেও টিকেনি সংসার, হতাশায় নিজের জীবণ শেষ করলেন বৃদ্ধ

নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, জুলাই ১২, ২০২৬
  • 99 পাঠক

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:
নায়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশ নিখোঁজের দুই দিন পর উপজেলার একলাশপুর থেকে আবুল হোসেন(২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। রোববার (১২ জুলাই) বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন ওই এলাকার কলিম উদ্দিন ব্যাপারী বাড়ির মো: বাবুলের পুত্র।
জানা গেছে, গত শুক্রবার থেকে আবুল হোসেন নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যাচ্ছিলোনা। রোববার সকালে স্থানীয়রা আড়ির পাশের একটি ডোবায় লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি শামছুজ্জামান জানান, নিহত ব্যক্তির মৃগি রোগ ছিলো। ধারনা করা হচ্ছে বাড়ি থেকে বের হলে তার রোগটি দেখা দেয়। তখন হয়তো পানিতে পড়ে মারা যায়। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....