
জাতীয় নিশান প্রতিবেদক: দীর্ঘ ৭৫ বছরের জীবণে দুই বার বিয়ে করেছেন নোয়াখালীর বেগমগঞ্জের আবুল মালেক মাবুদ। কিন্তু কোন বিয়েই স্থায়ী হয়নি। বিবাহিত জীবণে জন্ম হয়নি কোন সন্তান। তাই ক্ষোভ ও হাতাশায় নিজের জীবণ নিজেই শেষ করে দিলেন তিনি। বৃদ্ধ মাবুদের এমন করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার কালিকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মাবুদ উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির বাসিন্দা ছিলেন।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।